
কেটিভি স্পোর্টস ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালিকা দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচ দুটি শুক্রবার (৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে…

কেটিভি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আরেকবার আর্জেন্টিনার জয়ের নায়ক হলেন এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে দলকে এনে দিয়েছেন জয়। এমন জয়ের পর টাইব্রেকারে বাজিমাত করার রহস্য ফাঁস করলেন এই গোলরক্ষক। অনুশীলনে প্রতিদিন ৫০০ শট ঠেকান বলে জানিয়েছেন মার্টিনেজ। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মার্টিনেজ বলেন, এতো তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাননি তিনি।…

কেটিভি নিউজ ডেস্ক: গোপালগঞ্জ ঔষধিগুণ সম্পন্ন মাদ্রাজী ওলকচু চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। ফলে এই ফসলটি আবাদের দিকে ঝুঁকছেন তারা। সরকারি সহায়তা পেলে পুরো জেলায় মাদ্রাজী ওলকচু চাষ ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন তারা। গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার উত্তর…

কেটিভি নিউজ ডেস্ক: পাতালে পানির অভাব। বৃষ্টিও কম। রুক্ষ বরেন্দ্র অঞ্চলে চাষাবাদে সেচ সংকট প্রকট। কৃষিবিদ আর কৃষকেরা খুঁজছিলেন এমন কোনো ফসল যা চাষে সেচের প্রয়োজন কম। খুঁজতে খুঁজতে তাঁরা চলে গেলেন বিদেশ বিভুঁইয়ে। এখন বরেন্দ্রের পোড়ামাটিতে ড্রাগন, স্ট্রবেরি, কমলা আর মাল্টার মতো বিদেশি ফলের সমাহার। স্থানীয় চাহিদা মিটিয়ে এই ফল যাচ্ছে সারাদেশে। কৃষি কর্মকর্তারা…

কেটিভি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে পিকনিকের নৌকায় দুর্বৃত্তদের হামলা এবং ওই ঘটনায় মো. নুরুজ্জামানকে (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ শ্রীপুর থানায় হত্যা মামলা করা হয়েছে। বুধবার (৩ জুলাই) বিকেলে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী। এর আগে গত ২ জুলাই রাতে নিহতের বাবা রুহুল আমিন বাদী হয়ে শ্রীপুর…

কেটিভি নিউজ ডেস্ক: দীর্ঘ ১৯ মাস পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের ১১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে কমিটির অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে জায়গা পাননি গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (৩ জুলাই) কমিটির বিষয়টি নিশ্চিত…

কেটিভি নিউজ ডেস্ক: ভাওয়াল অঞ্চলের নাম মুখে আসলেই মনে পড়ে যায় লাল মাটির কথা। আর সেই লাল মাটিতেই এবার উৎপাদিত হচ্ছে রাজশাহী অঞ্চলের আম। রোপণের মাত্র ৩ বছরের ব্যবধানে আম চাষে বাজিমাত করে দেখিয়েছেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার মো. আব্দুল হামিদ মাঝি নামে এক চাষী। ২০১৫ সালে ১১০টি আম গাছ নিয়ে শুরু করেন বাগান। শুরুর বছরে…

কেটিভি নিউজ ডেস্ক: গাজীপুর কালীগঞ্জের মাছ বাজারে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে জেলি যুক্ত চিংড়ি মাছ বিক্রির দাযে সুজিত চন্দ্র দাস (৩০) নামে একজনকে জরিমানা করা হয়। এ সময় প্রায় ১২ কেজি জেলি যুক্ত চিংড়ি মাছ জব্দ ও বিনষ্ট করা হয়। সোমবার (১ জুলাই) সকালে কালীগঞ্জ পৌরসভার বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে…

কেটিভি নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের যুবক মাহমুদুল হাসান সবুজের বাগানে বারোমাসি আঠাবিহীন কাঁঠাল দেখতে ভিড় করছেন হাজারো মানুষ। অন্যান্য ফলগাছের ফাঁকে ফাঁকে আঠাবিহীন কাঁঠালের চারা রোপণ করেছেন সবুজ। শুরুতেই সাড়া ফেলেছেন তিনি। মাহমুদুল হাসান সবুজ জানিয়েছেন, তিনি ইউটিউবে আঠাবিহীন কাঁঠাল দেখে তা চাষ করতে উদ্বুদ্ধ হন। কিন্তু, এ কাঁঠালের চারা…

কেটিভি নিউজ ডেস্ক: ধানের পর গাজীপুরের প্রধান অর্থকরী ফসল কাঁঠাল। স্বাদ, ঘ্রাণ, আকার ও মিষ্টতায় এ জেলার কাঁঠালের খ্যাতি দেশজুড়ে। কাঁঠালের রাজধানীখ্যাত গাজীপুরে এসময়ে চারিদিকেই পাকা কাঁঠালের ঘ্রাণ। এখন কাঁঠালের মৌসুম। দেশের সর্ববৃহৎ কাঁঠালের হাট ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর জৈনা বাজারে এখন জমজমাট হয়ে উঠেছে কাঁঠালের বেচাকেনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন পাইকাররা এখানে কাঁঠাল কিনতে…