খেলাধুলা

কেটিভি স্পোর্টস ডেস্ক: ৫০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের জীবনের দীর্ঘ সময় কেটেছে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে। এই ভবনের তৃতীয় তলায় অবস্থিত বাংলাদেশ দাবা ফেডারেশন। সেখানকার ক্রীড়াকক্ষে তিনি জাতীয়-আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট খেলেছেন। সেই জাতীয় ক্রীড়া পরিষদে আজ (শনিবার) সকালে জিয়া এসেছিলেন নিথর দেহে। সব খেলা মিলিয়ে দেশের অন্যতম সেরা ক্রীড়াবিদকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছিলেন…

কেটিভি স্পোর্টস ডেস্ক: ব্রাজিল ও আর্জেন্টিনার মহাদ্বৈরথ যেন থামার নয়। ফুটবল মাঠে দুই দলের লড়াইয়ের ঝাঁজ ছড়িয়ে গেছে সর্বত্র। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উরুগুয়ের বিপক্ষে ব্রাজিলের ম্যাচেও থাকছে আর্জেন্টিনা! এই ম্যাচ পরিচালনার দায়িত্ব থাকছেন তিনজন আর্জেন্টাইন রেফারি। ব্রাজিল-উরুগুয়ে হাইভোল্টেজ ম্যাচের অফিসিয়ালদের নাম প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা কনমেবল। তাতে দেখা যায়, ম্যাচের…

কেটিভি স্পোর্টস ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালক ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব-১৭ বালিকা দুই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফাইনাল ম্যাচ দুটি শুক্রবার (৫ জুলাই) বিকেলে কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ মাঠে…

কেটিভি স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে আরেকবার আর্জেন্টিনার জয়ের নায়ক হলেন এমিলিয়ানো মার্টিনেজ। টাইব্রেকারে ইকুয়েডরের টানা দুই শট ঠেকিয়ে দলকে এনে দিয়েছেন জয়। এমন জয়ের পর টাইব্রেকারে বাজিমাত করার রহস্য ফাঁস করলেন এই গোলরক্ষক। অনুশীলনে প্রতিদিন ৫০০ শট ঠেকান বলে জানিয়েছেন মার্টিনেজ। ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় মার্টিনেজ বলেন, এতো তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাননি তিনি।…

খেলাধুলা: মাঠের বাইরের নানা প্রসঙ্গেই অনেক দিন ধরেই বেশি আলোচিত তামিম ইকবাল। সবশেষ ভারত বিশ্বকাপে না থাকা ঘিরে বিতর্ক, পুরোনো চোটের সঙ্গে লড়াই, জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে সন্দেহ। তবে মাঠে খেলতে নেমে এসব বিষয় আর গায়ে মাখেননি দেশ সেরা এই ওপেনার। ধারাবাহিক ও দায়িত্বশীল ব্যাটিংয়ে তিনিই পেলেন দশম বিপিএলের টুর্নামেন্ট সেরা হওয়ার স্বীকৃতি। বিপিএলে বরিশালের…

রংপুর রাইডার্সকে অনায়াসে হারিয়ে বিপিএলের ফাইনালের টিকিট কেটেছে তামিম ইকবাল ও তার দল ফরচুন বরিশাল। জেতার পরই তামিমের স্ত্রী আয়েশা সিদ্দিকা ইকবাল ছোট একটি পোস্ট করেন। সেখানে লেখেন, ‘মনুরা কেমন আছো?’ তামিমদের এমন জয়ের উচ্ছ্বাসে আয়েশার পোস্টে কমেন্ট করেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি ও মেহেদী হাসান মিরাজের স্ত্রীরাও। পোস্টে আয়েশা সিদ্দিকা ইকবাল…

খেলাধুলা: গত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান। সেই দলে ছিলেন না তামিম ইকবাল। এরপর থেকে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। এমনকি একে অন্যের সঙ্গে কথা বলেন না এই দুই তারকা ক্রিকেটার। চলমান বিপিএলে মাঠে এই দুইজনের সেলিব্রেশন নিয়েও হয়েছে বিভিন্ন আলোচনা। বুধবার (২৮ ফেব্রুয়ারি) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে সাকিবের দল রংপুর রাইডার্সকে হারিয়ে…

খেলাধুলা: চট্টগ্রামে বিপিএলের অনুশীলনের সময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথিউ ফোর্ডের হাকানো বল মাথায় আঘাত করেছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। এ ঘটনার পর দ্রুতই তাকে স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে নেয়া হয়েছে হাসপাতালে। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, নেটে অনুশীলন করছিলেন মোস্তাফিজ। তিনি নেটে বল করছিলেন। এমন সময় পাশের আরেকটি নেটে ব্যাটিং…
খেলাধুলা: স্প্যানিশ লা লিগায় কষ্টার্জিত এক জয় তুলে নিয়েছে বার্সেলোনা। অতিরিক্ত সময়ের শেষ মিনিটের পেনাল্টিতে সেল্টা ভিগোর মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে বর্তমান চ্যাম্পিয়নরা। পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভান্ডোভস্কির জোড়া গোলে মূল্যবান তিন পয়েন্ট পেয়েছে জাভি হার্নান্দেজের দল। শনিবার আবানকা বালাইদোস স্টেডিয়ামে সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। বার্সার হয়ে জোড়া গোল করেন রবার্ট লেভান্ডোভস্কি। সেল্টা…
খেলাধুলা: চলমান বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দিয়েছিল দুর্দান্ত ঢাকা। শুরুটা বেশ সাড়াজাগানো করলেও সেই ধারা ধরে রাখতে ব্যর্থ হয় তাসকিন আহমেদের দল। এরপর টানা ৮ ম্যাচে কেবল ব্যর্থতার গ্লানি নিয়ে মাঠ ছাড়দে হয়েছে খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের। গতকালও বরিশালের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে। ম্যাচ হারের পর সংবাদ সম্মেলনে অধিনায়ক তাসকিন বলেন,…