সারাদেশ: ঢাকার গোপীবাগে গত ৫ জানুয়ারি রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় জানালায় আটকে দগ্ধ হওয়া যুবক আবু তালহার (২৮) মরদেহ শনাক্ত করেছে তার পরিবার। রাজবাড়ীর নিখোঁজ আবু তালহা ও চন্দ্রিমা চৌধুরী সৌমির (২৮) মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিবারের কাছে আজ তাদের মরদেহ হস্তান্তর করবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি)…
জাতীয়: বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির হামলায় মিয়ানমার থেকে পালিয়ে আসা বিজিপি, সেনা সদস্য ও কাস্টমস কর্মকর্তাদের ফেরত পাঠানোর সময় যতোই এগিয়ে আসছে, ততোই সীমান্তে কঠোর হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে নাশকতার শঙ্কায় গতকাল বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই নাফ নদীতে একাধিক টহল বোট নামিয়েছে বিজিবি। সেই সঙ্গে চলছে ফুট পেট্রোলিং। সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করতে…
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাকের ধাক্কায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কসবা-আখাউড়া আঞ্চলিক সড়কের বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফেরদৌস মিয়া (১৬) পৌর শহরের চড়নাল গ্রামের হামদু মিয়ার ছেলে। তিনি কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের ব্যবসা শিক্ষা শাখা থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কসবা-আখাউড়া আঞ্চলিক…
ভালোবাসা দিবসে নিষ্ঠুর হত্যাকাণ্ড ঘটিয়েছেন এক স্বামী। স্ত্রীর ভালোবাসা না পেয়ে তার বিচ্ছিন্ন মাথা হাতে নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়িয়েছেন ওই যুবক। এমন নির্মম ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের চিস্তিপুর গ্রামে। এমন ঘটনায় আতঙ্ক-ঘৃণায় দিশেহারা চিশতিপুর গ্রামের বাসিন্দারা। ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্ত যুবককে। তার নাম গৌতম গুছাইত। তার…
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৮ জন দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বুধবার বিকালে সাড়ে পাঁচটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রার্থীদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গণভবনে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় দলীয় প্রার্থীর…
দেশজুড়ে: কিছুদিন আগেই বাড়ি থেকে চুরি হয়ে যায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এ ঘটনায় থানায় অভিযোগও দায়ের করেন পরিচালক। কিন্তু কী অদ্ভুত ব্যাপার। সেই পুরস্কার আবার ফিরিয়ে দিয়ে গেছে চোর। সঙ্গে একটি চিঠিও রেখে গেছে। তাতে ক্ষমা চেয়েছে চোর। এমনই ঘটনা ঘটেছে তামিলনাড়ুর মাদুরাই জেলার তামিল সিনেমা ইন্ডাস্ট্রির পরিচালক এম মণিকন্দনের সঙ্গে। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, পরিচালক…
বইমেলায় গিয়ে গত কয়েক দিন আগে কয়েক জন তরুণের রোষানলে পড়েছেন আলোচিত দম্পতি খন্দকার মুশতাক আহমেদ ও সিনথিয়া ইসলাম তিশা। এর পরও বইমেলায় যাওয়া বন্ধ রাখবেন না বলে জানিয়েছেন তারা। এই বিষয়ে এবার মুখ খুললেন জায়েদ খান। মুশতাক-তিশা প্রসঙ্গে আলোচিত নায়ক জায়েদ খান বলেন, শুধু একতরফা মুশতাক-তিশা দম্পতিকে দোষ দিলে চলবে না। যারা তাদেরকে ব্যবহার…
সারাদেশ: দুই বছর পর সৌদি আরব থেকে দেশে ফেরার পথে মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়েছিলেন আশিক মিয়া। তিনি ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে। তার অসুস্থতার জন্য ফ্লাইটটি ওমানে জরুরি অবতরণ করাতে হয়। বিমানের তত্ত্বাবধানে সেখানেই চলে চিকিৎসা। টানা ১০ দিন চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর রোববার তাকে দেশে স্বজনের কাছে পৌঁছে দিল বিমান। বিমানের…
প্রবাসী সংবাদ: বিদেশ থেকে টাকা পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখেন প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। দেশের অর্থনৈতিক সংকটেও প্রবাস থেকে রেমিট্যান্স পাঠিয়ে সুখবর বয়ে আনেন তারা। দেশের রিজার্ভ-শূন্যতা পূরণ হয় প্রবাসীদের টাকাতেই। অথচ প্রবাসীদের অভিযোগ, তারা দেশে ছুটিতে এসে বিপাকে বা বিপদে পড়লে পাশে পান না কাউকে। প্রবাসীদের কল্যাণে বাংলাদেশ সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক চালু করলেও…
দেশজুড়ে: নরসিংদীর রায়পুরায় মাদকবিরোধী অভিযানের সময় র্যাবের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীরা র্যাবের তিন সদস্যকে কুপিয়ে আহত করে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ছিনিয়ে নেয়া আসামির নাম ইউনুস আলী (৪০)। তিনি মাদক মামলার আসামি। তাৎক্ষণিকভাবে আহত ইমরান হোসেন…