Author: sitemanager

  • ৬ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স জানুয়ারিতে

    সারাদেশ: চলতি বছরের প্রথম মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা গত ছয় মাসে সর্বোচ্চ। এর আগে গত বছরের জুনে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২১৯ কোটি ডলার। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি মাসে মোট প্রবাসী আয় এসেছে ২১০ কোটি ১০ লাখ ডলার।…

  • ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

    দেশজুড়ে: টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমায় অংশ নিতে আসা আব্দুস সাত্তার (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। এনিয়ে তিন মুসল্লির মৃত্যু হলো। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে নিজ খিত্তায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। ওই সময় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুস সাত্তার নেত্রকোণার কুনিয়া কুমরি বাজার এলাকার আবুল হোসেনের ছেলে। এর আগে, বুধবার (৩১…

  • দেশে ব্যাংকের সংখ্যা কমতে পারে

    দেশজুড়ে: দেশের ব্যাংকের সংখ্যা কমতে পারে। দুর্বল ব্যাংকগুলোকে ভালো ব্যাংকের সঙ্গে একীভূত করার এ উদ্যোগ শিগগির গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ব্যাংকগুলোর এমডিদের পরামর্শ দিয়েছেন। দেশের সরকারি-বেসরকারি ও বিদেশি খাতের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় এ পরামর্শ দেন গভর্নর। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।…

  • বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে গার্মেন্টস শিল্পে দুর্ভোগের শঙ্কা

    অর্থনীতি: তৈরি পোশাক শিল্প দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত। এ খাতে গত বছর রপ্তানি ৪৭.৩৯ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে সম্প্রতি তৈরি পোশাকসহ রপ্তানি পণ্যের ওপর সরকারি নগদ প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের রপ্তানিমুখী শিল্পগুলোর ওপর এই সিদ্ধান্তের কতটা প্রভাব পড়বে—তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। গত ৩০ জানুয়ারি…

  • জন্মের আগেই বাবাকে, এক বছর পরেই মাকে হারাল ছোট্ট মুনিয়া

    সারাদেশ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় জমিজমা ও টাকার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে দেবরের লাঠির আঘাতে ভাবি ফারজানা খাতুন (২৩) নিহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কোটালীপাড়া উপজেলার হিরন ইউনিয়নের দক্ষিণ হিরন গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা বেগম তিন সন্তান রেখে গেছেন। বড় মেয়ে ফারিয়ার বয়স সাত বছর, ছেলে তাহসান দুই বছরের আর ছোট মেয়ে…

  • ভাবির সাথে পরকীয়ার জেরে ভাতিজার হাতে চাচা খুন!

    দেশজুড়ে: ঝিনাইদহের শৈলকুপায় আপন দুই ভাই মিলে কুপিয়ে চাচাকে হত্যার অভিযোগ। বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের কাকুড়াডাঙ্গা গ্রামের বিলের মাঠে এই ঘটনা ঘটে।। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১ বছর আগে কাকুড়াডাঙ্গা গ্রামের গ্যানো মোল্লার ছেলে লাল্টু মোল্লা (৩৬) বড় ভাবি রিভা’কে পরকীয়ার জের ধরে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে।…

  • বারের ভোজ-একদিকে কাচ্চি বিরিয়ানি, অন্যদিকে ডাল-ভাত

    সারাদেশ: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ বর্জন করেছে বিএনপিপন্থি আইনজীবীরা। তারা প্রতিবাদ স্বরূপ নিজেদের উদ্যোগে দুপুরে বারের ক্যান্টিনে লাউ, ডাল, ভাত খেয়েছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ব্যাপক আয়োজনের মধ্যে দিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বার্ষিক ভোজ অনুষ্ঠিত হয়। বার্ষিক ভোজের আয়োজনে ছিল খাসির কাচ্চি বিরিয়ানি, চিংড়ি ফ্রাই, মুরগির রোস্ট, দধি, রসগোল্লা। এতে প্রধান বিচারপতি ওবায়দুল…

  • সুন্দর মেট্রোরেলের ঢাকায় কেন এত ভাঙাচোরা গাড়ি?

    দেশজুড়ে: গণপরিবহন মানেই যেখানে লক্কড়ঝক্কড় বাস, সেখানে এই খাত স্মার্ট ও উপযোগী করতে আর কতদিন অপেক্ষা করতে হবে, এমন প্রশ্ন রাজধানীবাসীর। সম্প্রতি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জাতীয় নিরাপদ সড়ক দিবসে ঢাকার রাস্তার গণপরিবহন নিয়ে বলেন, ঢাকার রাস্তার বাসগুলো দেখলে মনে হয় গরিব গরিব চেহারা। জীর্ণ মুড়ির টিন চলছে। গায়ে লেখা ‘আল্লাহর নামে চলিলাম’।…

  • সৌদিতে চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর

    আর্ন্তজাতিক: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সুদানের এক নাগরিককে হত্যার দায়ে ইথিওপিয়ান চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বুধবার রিয়াদে ওই চার প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, সুদানি নাগরিককে হত্যার অভিযোগে চার ইথিওপিয়ান প্রবাসীর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ওই চার প্রবাসীকে ভুক্তভোগীর হাত-পা বেঁধে ব্যাপক নির্যাতনের পর…

  • মুসুল্লীদের আগমনে কানায় কানায় পরিপূর্ণ ইজতেমা ময়দান

    দেশজুড়ে: টঙ্গীর তুরাগ তীরে কাল শুরু হচ্ছে ৫৭ তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসল্লিদের সুরক্ষায় নেয়া হয়েছে ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা। নির্ধারিত খিত্তায় জায়গায় না পেয়ে ফুটপাতে অবস্থান নিয়েছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা। শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলীগ জামাতের বৃহত্তম আসর ৫৭ তম বিশ্ব…

Tags