Category: রাজনীতি

রাজনীতি

  • বিএনপি-জামায়াতের ঐক্য আছে কিনা, যা জানালেন এ্যানি

    রাজনৈতিক: বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপির সঙ্গে জামায়াতের ঐক্য নিয়ে আওয়ামী লীগের একটা অপ রাজনীতি বিভিন্নভাবে প্রচার করছে। অথচ এই জামায়াতের সঙ্গে ১৯৮৬ ও ১৯৯৬ সালে একসঙ্গে আন্দোলন করেছে। এক কথায় জামায়াতের সঙ্গে যুগপৎ একটা আন্দোলন ছিল। জামায়াতের সঙ্গে বিএনপির ঐক্য নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে…

  • আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলেন স্বামী-স্ত্রী

    রাজনীতি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম সাদাত ও তার স্ত্রী পাটিকাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহানা ফেরদৌসী সীমা বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ নিয়ে হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় আলোচনাও হয়েছে। ওই আলোচনা সভায়…

  • ঢাকায় জামায়াতের আইনজীবী সমাবেশ

    রাজধানীতে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শূরা…

  • মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

    জাতীয়: ঢাকায় তিন দিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক…

  • যে কারণে আইএমএফকে চিঠি দেবেন ইমরান খান

    আন্তর্জাতিক: পাকিস্তানে সদ্য-সমাপ্ত জাতীয় পরিষদ নির্বাচনে কারচুপি হওয়ায় আর্থিক সহায়তা বাতিলের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে চিঠি লিখবেন দেশটির কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। খবর রয়টার্স রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা আলী জাফর। এ সময় তিনি বলেন, বৃহস্পতিবার আইএমএফকে চিঠি দেবেন ইমরান…

  • ভোটের আগে ডোনাল্ড লুর সংলাপ চিঠি, যা বললেন মঈন খান

    রাজনৈতিক: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা তো সরকারের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছি। শর্তহীন সংলাপের প্রস্তাব পর্যন্ত গ্রহণ করেছিলাম। নির্বাচনের তফশিল ঘোষণার আগে মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু শর্তহীন সংলাপের জন্য একটি চিঠি দিয়েছিলেন। সেটাতেও আমরা সম্মত হয়েছিলাম। দ্বাদশ সংসদ নির্বাচন ও বিএনপির রাজনীতির ভবিষ্যত নিয়ে…

  • দলের চেয়ে নিজে বড়, নিজের চেয়ে স্ত্রী বড়!

    রাজনৈতিক: জিএম কাদেরকে ছেড়ে রওশন এরশাদের দলে ভিড়ে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, রওশন এরশাদের নেতৃত্বে নতুন উদ্যমে জাতীয় পার্টি গঠন করব। সারা দেশে ওয়ার্ড ইউনিট পর্যায়ে শক্তিশালী করার জন্য কাজ করব। তিনি বলেন, আমরা জানতাম, নিজের চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। অথচ, আজ দেখা যাচ্ছে এখানে দেশের চেয়ে দল…

  • জেল থেকেই ‘খেলা’ ঘুরিয়েছেন ইমরান, পাকিস্তানে চমকের অপেক্ষা!

    আন্তর্জাতিক: চলতি সপ্তাহের শুরুতেই শোনা গিয়েছিল, নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল জোট বেঁধে সরকার গঠন করছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী হবেন নওয়াজ শরিফের ভাই শাহবাজ শরিফ। তবে জেলে বসেই খেলা ঘুরিয়ে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানে সরকার গঠনের জন্য নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল প্রায় সবকিছুই প্রস্তুত করে ফেলেছিল। বিরোধী দলে থাকার কথাও জানায়…

  • ছাত্র রাজনীতি মানে রুটি রোজগারের ফন্দি ফিকির নয়

    রাজনৈতিক: বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, ছাত্র রাজনীতি মানে ক্ষমতার দাপট, বাহাদুরি, ব্যক্তিগত রুটি রোজগার বাড়ানোর জন্য ফন্দি ফিকির নয়। ছাত্র রাজনীতি মানে তরুণদের কাছে শিক্ষার্থীদের কাছে আইকন হিসেবে প্রতিষ্ঠিত হবেন। তিনি বলেছেন, ছাত্রলীগের নেতাকর্মীদের ব্যক্তিত্ব থাকবে দৃঢ়, তারা হবে সৎ। তারা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিনয়ী আচরণ করবে। ভালোবাসা দিয়ে শিক্ষার্থীদের…

  • বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে রদবদল আসছে

    বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কমিটি পুনর্বিন্যাসের বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে কয়েকজনকে বাদ এবং কয়েকজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছেন দলের শীর্ষ নেতা। বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতা এই তথ্য জানিয়েছেন। ওই দুই নেতা বলেছেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপকালে তাঁদের মনে হয়েছে, কাদের স্থায়ী কমিটিতে নিয়োগ দেওয়া…

Tags