রাজধানীর বেইলি রোডে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ রয়েছেন নাজমুল ইসলাম নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র। তিনিসহ চার বন্ধু মিলে ভবনটির কাচ্চি ভাই রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। বাকি তিনজনের খবর মিললেও তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন নাজমুলের বাবা নজরুল ইসলাম। নিখোঁজ নাজমুল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে…
জাতীয়: রাজধানী ঢাকার বেইলি রোডের বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম (৬৫)। তাঁর মৃত্যুর খবরে উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অ্যাডভোকেট শামীমের সঙ্গে থাকা নূরুল আলম জানান, দুর্ঘটনার কিছু সময় আগে তারা দু’জন একসঙ্গে করে হোটেল ক্যাপিটেল থেকে কাচ্চি ভাই রেস্টুরেন্টে কফি…
মিডিয়া: ঢাকাই সিনেমার চিত্রনায়িকা মাহিয়া মাহিকে নিয়ে এক স্ট্যাটাস দিয়েছেন তার স্বামী রাকিব সরকার। বুধবার মধ্যরাতে নিজের ফেসবুক পেজে দেওয়া সেই স্ট্যাটাসে রাকিব বলেছেন, মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না প্লিজ। ওই স্ট্যাটাসে চিত্রনায়িকার স্বামী লিখেছেন, মাহি দীর্ঘদিন ধরে কুফুরি দ্বারা আক্রান্ত। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না, প্লিজ। আমি অনেক কষ্ট পাই।…
দেশজুড়ে: রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখা ক্যাম্পাসের শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেনের বিরুদ্ধে ছাত্রী নিপীড়নের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ড. খন্দকার মহিদ উদ্দিন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। ড. খন্দকার মহিদ উদ্দিন বলেন, আসামি মুরাদের অ্যান্ড্রয়েড মোবাইল ও…
মাসখানেক আগে ইতালি থেকে দেশে ফিরেছিলেন প্রবাসী সৈয়দ মোবারক হোসেন। পরিকল্পনা ছিল পুরো পরিবার নিয়েই দেশটিতে চলে যাবেন তিনি। কারণ ব্যবসার সুবাদে ইতালিতে স্থায়ীভাবে থাকার সুযোগ হয়েছিল তার। স্ত্রী ও সন্তানদের সেখানে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ভিসাও হয়ে গিয়েছিল সবার। কিন্তু ইতালি আর যাওয়া হলো না তাদের! বেইলি রোডের আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ নিহত হয়েছেন মোবারক।…
জাতীয়: রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই ভবনে লাগা আগুনে এ পর্যন্ত ৪৫ জন নিহতের তথ্য মিলেছে। এদের বেশিরভাগই অক্সিজেন স্বল্পতায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দীন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে রাতে ঘটনাস্থলে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। মো. মাইন উদ্দীন বলেন, ‘ওই ভবনে একাধিক রেস্টুরেন্ট ছিল,…
দেশজুড়ে: রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষক লুৎফুন নাহার লাকি ও তার মেয়ে নিকিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাদের মরদেহ খুঁজে পান গৃহকর্তা গোলাম মহিউদ্দিন। তিনি বলছিলেন, তার স্ত্রী দাঁতের ব্যথায় ভুগছিলেন। দাঁত দেখাতে হাসপাতালে যান মেয়েকে নিয়ে।…
দেশজুড়ে: দীর্ঘ ২ বছর প্রেম করে বিয়ের পর স্ত্রীকে ভারতে বিক্রি করে দিয়েছেন এক স্বামী। ১ বছর পর ভুক্তভোগী গৃহবধূ স্থানীয় এক ব্যক্তির সাহায্যে দেশে ফিরে স্বামীর বাড়িতে গিয়ে বিচার না পেয়ে চলতি বছরের ৪ জানুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। তদন্তের ভার পায় পিবিআই। গত ২০ ফেব্রুয়ারি পিবিআই তদন্ত প্রতিবেদন…

রাজধানীর বেইলি রোডে অবস্থিত কাচ্চি ভাই রেস্টুরেন্টে ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। আগুন লাগার প্রায় ১ ঘণ্টা পার হয়ে গেলেও তা নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। আগুনের ঘটনায় ভবনটির ভেতরে আটকা পড়েছেন অনেক মানুষ। যে ভবনটিতে আগুন লেগেছে সেখানে কাচ্চিভাই ছাড়াও আরও বেশ কয়েকটি রেস্টুরেন্ট ও খাবারের দোকান রয়েছে।…
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের বাংলো থেকে লাল কাপড়ে মোড়ানো নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে মরদেহ উদ্ধার করা হয়। ভিসি বাংলোর কেয়ারটেকার মোজাম্মেল হক বলেন, হঠাৎ দেয়ালের অপর পাশের রাস্তা থেকে কিছু ফেলার শব্দ পান পরিচ্ছন্নকর্মীরা। তারা এগিয়ে গিয়ে একটি সাদা ব্যাগ দেখতে…