Category: হেড লাইন

হেড লাইন

  • নৌবাহিনীর অফিসার পরিচয়ে ১৩ বিয়ে, বাদ যাননি প্রতিবন্ধী নারীও

    নৌবাহিনীর সদস্য পরিচয়ে ১৩ নারীকে বিয়ে করার অভিযোগে মো. মহিদুল ইসলাম ওরফে মইদুল (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাসুম আহমেদ ভূঁঞা এ কথা জানান। গ্রেফতারকৃত মো. মহিদুল ইসলাম মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মোহাম্মদ আলীর ছেলে। তার সহযোগী…

  • নির্বাচনের ফলাফল দিতে দেরি, অফিস ঘেরাও করবে ইমরানের সমর্থকরা

    হেড লাইন: পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) এর নেতা ব্যারিস্টার গহর আলী খান নেতা-কর্মীদের রিটার্নিং অফিস ঘেরাওয়ের নির্দেশ দিয়েছেন। নির্বাচনের ফলাফল দিতে দেরি হওয়ার কারণে তিনি আগামীকাল রোববার (১১ ফেব্রুয়ারি) অফিস ঘেরাওয়ের নির্দেশ দেন। খবর ডন গহর আলী খান বলেন, আমরা আমাদের নেতা ইমরান খানের নির্দেশে আপনাদের কাছে সেই সব আসনের তালিকা দিব। যেখানে ফলাফল প্রকাশে দেরি…

  • আমাকে কেউ মেলা থেকে চলে যেতে বলে নাই : মুশতাক

    মিডিয়া: ‘তিশা অ্যান্ড মুশতাক’ ও ‘তিশার ভালোবাসা’ নামের দুটি বইয়ের লেখক খন্দকার মুশতাক আহমেদ অমর একুশে বইমেলায় না যাওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিওবার্তায় এ ঘোষণা দেন তিনি। ভিডিও বার্তায় মুশতাক বলেন, এবারের বইমেলায় আমার দুটি বই প্রকাশিত হয়েছে। গত বছরেও আমার একটি বই প্রকাশিত হয়েছে। এবারই প্রথম নয়। এই বই প্রকাশ…

  • যে কারণে আত্মগোপনে ছিলেন বিসিএস ক্যাডার

    সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে নিখোঁজ নারী পর্যটক মাহমুদ আক্তার হ্যাপীকে (৩১) চার দিন পর কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শহরের একটি কটেজ থেকে তাকে উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি। মাহমুদা আক্তার ৪১তম বিসিএস ক্যাডার হিসেবে বন…

  • দেখাতে হবে সুষ্ঠু নির্বাচন কোথায় হয়নি : প্রধানমন্ত্রী

    এবারের নির্বাচন অত্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এরপরও অনেকেই আছেন যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু তাদের দেখাতে হবে কোথায় সুষ্ঠু নির্বাচন হয়নি। শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন…

  • জাবির ধর্ষণের বর্ণনা দিলেন সেই মামুন

    জাবির ধর্ষণের বর্ণনা দিলেন সেই মামুন

    অপরাধ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় মূলহোতা মো. মামুনুর রশিদ ওরফে মামুনসহ দুজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে নিজের কীতকর্মের জন্য মামুন অনুতপ্ত হন এবং নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চান। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। আদালতে মামুন তার…

  • নির্বাচনের ফল নিয়ে যা বললেন মরিয়ম নওয়াজ

    পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস চেয়ারম্যান ও দলটির প্রধান সংগঠক মরিয়ম নওয়াজ নির্বাচনের ফলাফল নিয়ে অবশেষে মুখ খুলেছেন। তিনি বলেছেন, কেন্দ্রে তাদের দল একক সংখ্যাগরিষ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত হবে। পাকিস্তানভিত্তিক গণমাধ্যম সামা টিভি এ তথ্য জানিয়েছে। সামা টিভির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে মরিয়ম বলেন, গত রাতে গণমাধ্যমের একটি অংশ ইচ্ছাকৃতভাবে মিথ্যা…

  • পাকিস্তানের নির্বাচনের সর্বশেষ: কোন দল কত আসন পেল

    পাকিস্তানে নির্বাচনে ভোটগ্রহণের পর এবার চলছে গণনার পালা। তবে ভোটগ্রহণের পর দীর্ঘ সময় পার হলেও এখনও ফলাফল না আসায় এ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এমনকি ভোট গণনায় এমন বিলম্বকে অস্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, নির্বাচনের ফলাফলের দৌড়ে এগিয়ে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। দলটি ও তাদের সমর্থিত…

  • টঙ্গীতে বাসা ভাড়া নেয় ওই তিন কিশোরী, ভর্তি হয় জিমনেসিয়ামে

    দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের টানে ঘর ছাড়া রাজধানীর মেরাদিয়া এলাকার ষষ্ঠ শ্রেণির তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টায় তাদেরকে টঙ্গী পশ্চিম থানা এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। কিশোরীরা হলেন- ষষ্ঠ শ্রেণির ছাত্রী রিজওয়ানা রিজু, জান্নাতুল আক্তার বর্ষা ও রুবিনা আক্তার মিম। গত ২৯ জানুয়ারি দুপুরে তারা পালিয়ে যাওয়ার পর খিলগাঁও…

  • বাবা প্রবাসে, মায়ের খোঁজে প্রেমিকের বাড়িতে তিন শিশু

    গত সাত বছর ধরে বাবা থাকেন মালয়েশিয়ায়। মাস তিনেক আগে পরকীয়ায় জড়িয়ে মা তার প্রেমিকের হাতধরে পালিয়ে যান। এমন অবস্থায় মায়ের খোঁজে গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) পাবনা থেকে ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এসেছে শিশু সন্তান নন্দিতা কুন্ডু (১১), ববি কুন্ডু (৮) ও তিন বছর বয়সী প্রতিবন্ধী পার্থ কুন্ডু। ওই গ্রামে মায়ের প্রেমিক…

Tags