Category: হেড লাইন

হেড লাইন

  • আগামী দুই সপ্তাহের মধ্যেই বুঝা যাবে : গোলাম মাওলা রনি

    হেড লাইন: আলোচিত ব্যক্তি ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি প্রায় সময় বিশ্ব ও বাংলাদেশের রাজনীতি নিয়ে নিজের বক্তব্য টকশোতে অথবা অনলাইনে ফেসবুক পেজে শেয়ার করে থাকেন। এবার খোদ মাননীয় প্রধানমন্ত্রী শেখহাসিনাকে জো বাইডের চিঠি নিয়ে একটি স্ট্যাটাস নিজের ফেসবুক পেজে শেয়ার করেন, স্ট্যাটাসটি হুবাহুব তুলে ধরা হলো।তিনি লেখেন.. ইরানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আমেরিকা…

  • নতুন করে যাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিলো যুক্তরাষ্ট্র

    যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক ঘোষণায় বলা হয়েছে, বিশ্বজুড়ে বাণিজ্যিক স্পাইওয়্যারের ক্রমবর্ধমান অপব্যবহার বন্ধ করতে এবং সেসব নজরদারী সরঞ্জাম কেনা-বেচার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি করতে ভিসা নিষধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে। স্টেট ডিপার্টমেন্টের দেয়া বিবৃতিতে আরও বলা হয়, স্পাইওয়্যারের অপব্যবহার করে যারা নাগরিকদের নির্বিচারে আটক, জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনায় জড়িত- সেসব ব্যক্তিদের…

  • পোশাক খাত ঘিরে বেড়েছে দুশ্চিন্তা

    চলতি অর্থবছরের লক্ষ্যমাত্রা পুরোপুরি অর্জনে বাকি ৫ মাসে রপ্তানি করতে হবে রেকর্ড ৫৭৫ কোটি ডলার হারে। যাকে একরকম অসম্ভব বলছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা। যদিও বৈশ্বিক ও অভ্যন্তরীণ টানাপোড়েনেও সুবাতাস ছিল জানুয়ারিতে। অন্যদিকে পোশাক, চামড়াসহ বিভিন্ন খাতের প্রণোদনা কমানোর ঘোষণা বাড়তি দুশ্চিন্তায় ফেলেছে উদ্যোক্তাদের। বৈশ্বিক টানাপোড়েন, অভ্যন্তরীণ সংকট আর হঠাৎ করেই প্রণোদনা কমানোর ঘোষণায় দুশ্চিন্তা বেড়েছে…

  • গায়িকার সঙ্গে দীর্ঘদিন রাত কাটিয়ে বিয়ে না করার সিদ্ধান্ত গায়কের

    পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী গৌরব সরকার। জি বাংলার গানের শো ‘সা রে গা মা পা’র সুবাদে বেশ পরিচিতি পান তিনি। দিদি নম্বর ওয়ান থেকে শুরু করে দাদাগিরির মঞ্চেও গান গেয়ে মন ছুঁয়ে গেছেন শ্রোতাদের। এবার এই গায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন শ্রেয়সী চট্টোপাধ্যায় নামের এক উঠতি গায়িকা। তিনি দাবি করেছেন— বিয়ের প্রতিশ্রুতিতে দিনের পর দিন একসঙ্গে…

  • মাদ্রাসা ও কারিগরি শিক্ষক-শিক্ষার্থীদের জন্য সুখবর

    বেসরকারি স্কুল-কলেজের শিক্ষক, সরকারি-বেসরকারি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মতো মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীরাও বিশেষ মঞ্জুরি পাবেন। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘২০২৩-২৪ অর্থবছরের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের বিশেষ মঞ্জুরির টাকা বিতরণে নীতিমালা…

  • সংসদীয় স্থায়ী কমিটিতে সাকিব-মাশরাফি

    দ্বাদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিতে সদস্য হিসেবে স্থান পেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ও বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। সোমবার (৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে এই কমিটিসহ মোট ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। মাশরাফি বিন মুর্তজা গত সংসদেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য…

  • আরব আমিরাত প্রবাসীদের জন্য সুখবর

    হেড লাইন: নাগরিক, বিনিয়োগকারী, প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি একাধারে দেশটির ভাইস-প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন। তিনি বলেন, দেশের প্রচলিত আইনগুলো কীভাবে সর্বস্তরের মানুষকে প্রভাবিত করে তা ফের মূল্যায়ন করা হবে। এর লক্ষ্য হলো…

  • বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের শতাধিক চাকমা

    মিয়ানমারে চলমান সংঘর্ষের জেড়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে দেশটির চাকমা সম্প্রদায়ের প্রায় ৪০০ জন বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় আছেন। পাশাপাশি কিছু সংখ্যক রোহিঙ্গাও বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে জড়ো হচ্ছেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) কক্সবাজারের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চলমান সংঘর্ষে মিয়ানমার সীমান্তে বসবাসকারীদের মধ্যে…

  • কর্মচারীদের কোয়ার্টারে মিলল ছাত্রীর মরদেহ, জানা গেল চাঞ্চল্যকর তথ্য

    বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের তৃতীয় শ্রেণির কর্মচারীদের জন্য বরাদ্দকৃত কোয়ার্টারে বরিশাল ইনস্টিটিউট অব হেল্থ টেকনোলজির (আইএইচটি) অন্তুরা পানুয়া নামের এক ছাত্রীর মরদেহ পাওয়া গেছে। অন্তুরা পানুয়া পটুয়াখালীর খলিসাখালি উপজেলার অনুকূল চন্দ্র পানুয়ার মেয়ে এবং আইএইচটির ডেন্টাল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম…

  • মাঠ প্রশাসনে রদবদল

    মাঠ প্রশাসনে চারজন যুগ্ম সচিবকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসাবে পদায়ন করা হয়েছে। দুজন অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে মাঠ প্রশাসন থেকে প্রত্যাহার করে বিভিন্ন দপ্তরে পদায়ন কর হয়েছে। এছাড়া একজন মন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। জারি করা আদেশে, স্বাস্থ্যসেবা বিভাগের মোহাম্মদ…

Tags