হেড লাইন
বিচ্ছেদের পথে হাঁটছেন মাহি-রাকিব দম্পতি। গেলো শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় এ খবর নিজেই জানিয়েছেন মাহি। আর একথা জেনে মাহিকে একটি সুখবর দিয়েছেন রাকিব। জানিয়েছেন, তিনি নিজেও সব কিছু নতুন করে শুরু করতে চান। বিয়ে করতে চান, তবে এবার বিয়ে করলে সিলেটের মেয়েকেই বেছে নেবেন। অভিনেত্রীর সাবেক স্বামী রকিব সরকার জানান, সংবাদমাধ্যমে মাহির…
মতিঝিল আইডিয়াল স্কুলের শিক্ষার্থী তিশার বাবার দেওয়া অভিযোগ এবং মুশতাক-তিশা দম্পতির দেওয়া অভিযোগ, দুটোই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ বিষয়টি জানান তিনি। মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, তিশার বাবা সাইফুল ইসলামের অভিযোগের তীর…
হেড লাইন: অতিরিক্ত ঋণ আর সংসরের অভাবের কারণে তিন সন্তানকে পুড়িয়ে হত্যা করেছেন বাবা দীনেশ সিংহ। সন্তানদের হত্যার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রোববার ১৮ ফেব্রুয়ারি আনন্দাবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার গভীর রাতে বিহারের কাটিহার জেলার ভারিন গ্রামে এই ঘটনা ঘটে। মৃত তিন সন্তান রিঙ্কি কুমারী…
লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে সিলেটে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। রোববার (১৮) দুপুরে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হয়। বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ সিলেট জেলা শাখার সহ-সভাপতি আবদুর রহমান এ মামলা দায়ের করেন। মামলা সূত্রে জানা যায়, পিনাকীসহ সাতজনের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবার নিয়ে…
২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ও তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। গত ৩১ জানুয়ারি উপ-পরিচালক পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফায়েজুর রহমান ফয়েজ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘদিন…
২৮ অক্টোবরের পর বিএনপি মহাসচিব, শীর্ষ নেতাসহ কয়েক হাজার কর্মীকে আটকের কয়েক দিনের মাথায় ঘোষণা করা হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এই নির্বাচনে অংশ নেয়নি বিএনপি। পরে ভোটে অংশ নেওয়ার শর্তে একরাতে বিএনপির সব নেতার মুক্তি দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি…
রাজশাহীতে অজানা এক ভাইরাসে আক্রান্ত হয়ে দুই বোনের মৃত্যুর পর এবার তাদের বাবা-মাকেও আইসোলেশন রাখা হয়েছে। গৃহকর্মীর আনা গাছ থেকে পাড়া বরই খাওয়ার পর অসুস্থ হয় দুই বোন। চিকিৎসকরা ধারণা করছেন, গাছ থেকে পাড়া বরই না ধুয়ে খাওয়ায় তাদের শরীরে নিপাহ ভাইরাস আক্রমণ করতে পারে। আর এতেই তাদের মৃত্যু হতে পারে। দুই বোন মুনতাহা মারিশা…
দেশজুড়ে: সদ্য সমাপ্ত মেডিকেল ভর্তি পরীক্ষায় নকল সন্দেহে উত্তরপত্র (ওএমআর শিট) ছিঁড়ে ফেলা হয়েছে বলে অভিযোগ করেন হুমাইরা ইসলাম ছোয়া নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় যার বিরুদ্ধে অভিযোগ সেই পরিদর্শক ডা. নাফিসা ইসলাম মুখ খুলেছেন গণমাধ্যমের কাছে। মেডিকেল ভর্তি পরীক্ষার সময় শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৮২৩ নম্বর রুমে কী ঘটেছিল সেটাই জানিয়েছেন তিনি। রোববার (১৮…
বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কমিটি পুনর্বিন্যাসের বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি থেকে কয়েকজনকে বাদ এবং কয়েকজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভাবছেন দলের শীর্ষ নেতা। বিএনপির শীর্ষ পর্যায়ের দুজন নেতা এই তথ্য জানিয়েছেন। ওই দুই নেতা বলেছেন, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাপকালে তাঁদের মনে হয়েছে, কাদের স্থায়ী কমিটিতে নিয়োগ দেওয়া…
মেট্রোরেলে আলিঙ্গনরত তরুণ-তরুণীর একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে। বলা হচ্ছে, বিশ্ব ভালোবাসা দিবসে তোলা ছবি এটি। আর বুঝানো হয়েছে, ঘটনাটি ঢাকার মেট্রোরেলে। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে আলিঙ্গনরত ওই তরুণ-তরুণীর ছবিটি প্রচার করা হয়। ক্যাপশনে লেখা হয়, ‘এর পরক্ষণেই মেট্রোরেলে ফুল নিয়ে ওঠা নিষিদ্ধ করা হলো।…