পবিত্র আশুরা নিয়ে সিদ্ধান্ত আসছে সন্ধ্যায়

Posted by

কেটিভি নিউজ ডেস্ক: ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আজ (শনিবার, ৬ জুলাই)।

পবিত্র আশুরা নিয়ে সিদ্ধান্ত আসছে সন্ধ্যায়

এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

আজ মহররম মাসের চাঁদ দেখা গেলে জিলহজ মাস ২৯ দিনের হবে এবং রোববার মহররম মাস শুরু হবে। এ ক্ষেত্রে আগামী ১৬ জুলাই আশুরা হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে জিলহজ মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেক্ষেত্রে সোমবার মহররম মাস শুরু হবে এবং আশুরা হবে ১৭ জুলাই।

শনিবার দেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬, ০২-৪১০৫০৯১৭ টেলিফোন ও ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বরে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) জানানোর অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

Tags