ধর্ম

কেটিভি নিউজ ডেস্ক: সূরা আন নিসা পবিত্র কোরআনের চতুর্থ সূরা। এর মোট আয়াত সংখ্যা ১৭৬টি। এই সূরা মদিনায় নাজিল হওয়ায় এটিকে মাদিনী সূরা বলা হয়। এই সূরার অধিকাংশ আয়াতে পরিবারে নারীদের অধিকার, সম্মান এবং পারিবারিক বিষয়ে বক্তব্য থাকায় এর নাম হয়েছে সূরা নিসা। এ সূরায় নারীদের বৈষয়িক নানা অধিকার- যথা বিয়ে, সম্পত্তি, দেনমোহর, উত্তরাধিকার সম্পর্কে…

কেটিভি নিউজ ডেস্ক: নারী-পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ স্বাভাবিক। বৈধ ভালোবাসায় এদের সিক্ত হওয়ার একমাত্র হালাল মাধ্যম হচ্ছে বিয়ে, যার অন্যতম অনুষঙ্গ হচ্ছে দেনমোহর। প্রকৃতপক্ষে দেনমোহরও এক প্রকার ঋণ। কেউ যদি তা আদায়ের ইচ্ছা না রাখে, তাহলে হাদিসের বর্ণনা অনুযায়ী সে ব্যক্তিও প্রতারক বা চোর হিসেবে বিবেচিত হবে। তাই প্রত্যেক মুসলিম পুরুষের উচিত এমন মারাত্মক অপরাধ…

কেটিভি নিউজ ডেস্ক: প্রিয়জনকে হারানোর কারণে শোক প্রকাশ বা প্রিয়জন হারানো ব্যক্তির শোকে সমবেদনা জানানো ইসলামের শিক্ষা। মৃতের স্বজনদের ধৈর্য্য ধারণ, তাকদিরের ওপর বিশ্বাস, মৃত ব্যক্তির জন্য দোয়া ও নেক আমলের সওয়াব পাঠানোর কথা বলা উচিত। এছাড়াও তাদের এমন কথা বলা উচিত যেন তারা শান্ত্বনা পায়। কারণ, প্রিয়জনকে হারানোর ব্যথা মানুষ সহজে ভুলতে পারে না।…

কেটিভি নিউজ ডেস্ক: ইসলামের নামে প্রচলিত অনৈসলামি পর্ব সমূহের মধ্যে একটি হলো ১০ মুহাররম তারিখে প্রচলিত আশুরা পর্ব। রাসূলুল্লাহ (সা.) বা সাহাবায়ে কেরামের যুগে এ পর্বের কোন অস্তিত্ব ছিল না। আল্লাহর নিকটে বছরের চারটি মাস মহা সম্মানিত। যুল-ক্বা‘দাহ, যুলহিজ্জাহ ও মুহাররম একটানা তিন মাস এবং তার পাঁচ মাস পর ‘রজব’, যা শাবানের পূর্ববর্তী মাস’। জাহেলি…

কেটিভি নিউজ ডেস্ক: ১৪৪৬ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে আজ (শনিবার, ৬ জুলাই)। এদিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। আজ মহররম মাসের চাঁদ দেখা গেলে…

জাতীয়: পবিত্র মাস রমজান শুরু হতে আর মাত্র কয়েক দিন বাকী। চাঁদ দেখার উপর নির্ভর করে রমজানের রোজা কবে থেকে রাখা হবে তা নির্ধারণ করা হয়। মধ্যপ্রাচ্যে আগামী ১১ বা ১২ মার্চ নতুন চাঁদ দেখা গেলে তারপর দিন থেকে রোজা পালন করা শুরু হবে। মধ্যপ্রাচ্যে শুরু হবার একদিন পর থেকে রোজা পালন শুরু করে বাংলাদেশ।…

১২ মার্চ পবিত্র রমজান মাস শুরুর তারিখ ধরে সেহরি ও ইফতারের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। গত ৫ ফেব্রুয়ারি (সোমবার) ১৪৪৫ হিজরির রমজান মাসের সেহরি ও ইফতারের এ সময়সূচি চূড়ান্ত করা হয়। সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ ইসলামিক ফাউন্ডেশন আরও জানায়, প্রথম রমজান চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সেহরির সময় সতর্কতামূলকভাবে সুবহে সাদিকের ৩ মিনিট আগে…
ধর্ম ও জীবন: বাংলাদেশের আকাশে আজ রবিবার (১১ ফেব্রুয়ারী) শাবান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৫ ফেব্রুয়ারি দিবাগত রাতে সারাদেশে পবিত্র শবে বরাত পালিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা থেকে এমন তথ্য জানানো হয়। রোববার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী…
ধর্ম ও জীবন: বিশ্ব ইজতেমায় আরও পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত একজন পুলিশ সদস্যসহ ১৫ জনের মৃত্যু হলো। তাদের মধ্যে ইজতেমা ময়দানে ৯ জন, ময়দানে আসার পথে একজন পুলিশ সদস্যসহ ছয়জন নিয়ে ১৫ মুসল্লি মারা গেছেন। নিহতরা হলেন- শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী…
জাতীয়: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার (৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। ইজতেমায় অংশ নেওয়া মুসল্লিদের পাশাপাশি গাজীপুর ও আশপাশের বিভিন্ন জেলার কয়েক লাখ মুসল্লি এই আখেরি মোনাজাতে অংশ নেবেন। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন…