Category: জাতীয়

জাতীয়

  • রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ

    এবারের রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য রমজান মাসের অফিসের এ সময়সূচি নির্ধারণ করে দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার…

  • হেলিকপ্টার পাচ্ছে পুলিশ

    জাতীয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পুলিশ বাহিনীকে দুটি হেলিকপ্টার দেওয়া হবে। জনগণের জানমাল রক্ষায় প্রত্যন্ত অঞ্চলে পুলিশকে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করতে হয়। তারা যেন দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে পারে সেজন্য দুটি হেলিকপ্টার দেওয়া হবে। এ ছাড়া পুলিশের বার্ষিক প্যারেডের জন্য ঢাকার আশপাশে বড় পরিসরের মাঠ পেতে পারে এই বাহিনী। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) রাজারবাগ…

  • হার্টের রিংয়ের দাম বাড়ানো হয়নি

    জাতীয়: স্ট্যান্টের (হার্টের রিং) দাম বাড়ানো হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব জাহাঙ্গীর আলম। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে হৃদরোগীদের স্ট্যান্ট নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান। সচিব বলেন, আজ ওষুধের দাম নিয়ে আমরা পুরোপুরি আলোচনা করতে পারিনি। সময়ের স্বল্পতা ছিল। তবে স্ট্যান্টের দাম নিয়ে আলোচনা করেছি। এখানে এই খাতের অংশীজনরা ছিলেন। আমরা বলেছি…

  • ওবায়দুল কাদের কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রশ্ন রিজভীর

    জাতীয়: আসন্ন উপজেলা নির্বাচনে বিএনপির অংশ নেওয়া প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কথাবার্তা উনি (ওবায়দুল কাদের) যেভাবে বলেন, তাতে মনে হচ্ছে উনি বিএনপির বিকল্প জাতীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি বলেন, উনি (ওবায়দুল কাদের) কি বলেন, বিএনপি উপজেলা নির্বাচনে যাবে। তাতে মনে হচ্ছে,…

  • হাফেজ বশিরকে উপহার দিলো ছাত্রলীগ, যা রয়েছে বক্সে

    জাতীয়: ইরানে আয়োজিত বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ৮০টি দেশকে হারিয়ে প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় হাফেজ বশিকে একটি গিফট বক্স তুলে দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।…

  • বিশ্বজয়ী হাফেজ বশিরকে সংবর্ধনা দেবে ছাত্রলীগ

    জাতীয়: বিশ্বের ৮০ দেশকে হারিয়ে ইরানে কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়া বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ফুলের শুভেচ্ছা ও সংবর্ধনা দেবে ছাত্রলীগ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের প্রাঙ্গণে তাকে সংবর্ধনা দেওয়া হবে। ছাত্রলীগের মাদরাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম বলেন, আজ বিকাল ৩টায় বিশ্বজয়ী হাফেজ বশির আহমেদকে ছাত্রলীগের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও…

  • তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

    জাতীয়: সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। আর দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমের স্বাভাবিক…

  • মেয়েকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দেওয়া নারীর পরিচয় মিলেছে

    ময়মনসিংহ নগরীতে ট্রেনে কাটা পড়ে নিহত নারী ও শিশুর পরিচয় পাওয়া গেছে। তারা হলেন তানিয়া আক্তার (২২), তার দুই বছর বয়সী মেয়ে রাইসা আক্তার। নগরীর বাদেকল্পা এলাকার রাজমিস্ত্রী মো. মুস্তাকিনের স্ত্রী তিনি। রোববার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (ওসি) আনোয়ার হোসেন তাদের পরিচয় নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা…

  • বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন যে ৫০ নারী

    দ্বাদশ জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৫ ফেব্রুয়ারি) কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে ৫০ জন নারী প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছে ইসি। এসব প্রার্থীদের বিজয়ী ঘোষণা করে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) গেজেট প্রকাশ করা হবে। সংরক্ষিত নারী আসনে আওয়ামী…

  • মিলিটারি বাসায় এসে সারারাত বসেছিল, আমি তো লুফে নিতে পারতাম’

    ২০০৭ সালে ‘ওয়ান ইলেভেন’-পরবর্তী ঘটনা প্রসঙ্গে শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, যদি রাষ্ট্রপরিচালনা করতে চাইতাম, তা হলে যখন মিলিটারি আমার বাসায় এসে বসে রইল সারারাত আমাকে রাজি করানোর জন্য, আমি তো লুফে নিতাম! রাজি করানোর জন্য বসে থাকতে হবে কেন? শুক্রবার বাংলাদেশ সময় রাতে ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে…

Tags