Category: জাতীয়

জাতীয়

  • ঢাকায় জামায়াতের আইনজীবী সমাবেশ

    রাজধানীতে আইনজীবীদের নিয়ে সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর একটি রেস্টুরেন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মু. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিসের শূরা…

  • মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে যা বললেন খসরু

    ঢাকায় সফররত মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে গুলশানের হোটেল ওয়েস্টিনে ঘণ্টাব্যপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে দ্রুত গাড়িতে উঠে চলে যান মির্জা ফখরুল। এরপর বের হন আমীর খসরু মাহমুদ চৌধুরী ও শামা ওবায়েদ। সাংবাদিকরা বৈঠকের বিষয়ে জানতে চাইলে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, কিছু বলার নেই। তারা…

  • মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির নেতাদের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা হলো

    জাতীয়: ঢাকায় তিন দিনের সফরে আসা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক…

  • কে এই হাফেজ বশির, কেন এত আলোচনা?

    আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজদের জয়রথ ছুটছেই। সেই ধারাবাহিকতায় এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলেন হবিগঞ্জের ছেলে হাফেজ বশির আহমদ। স্থানীয় সময় সোমবার (১৯ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে পশ্চিম এশিয়ার মুসলিম দেশ ইরান। মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে জানান, ইরানে অনুষ্ঠিত…

  • হজ নিয়ে কঠোর সিদ্ধান্ত সৌদির

    জাতীয়: মাত্র মাস তিনেক পরই চলতি বছরের পবিত্র হজ মৌসুম শুরু হবে। তাই হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ করতে আগে থেকেই বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছে সৌদি আরব। তারই অংশ হিসেবে চলতি বছর বিনা অনুমতিতে হজ পালন থেকে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের বিরত থাকার নির্দেশ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমতি…

  • টাকা নিয়ে দ্বন্দে তিন দিন বাড়ির উঠানে পড়ে থাকল মরদেহ

    ঢাকায় গণপূর্ত অধিদপ্তরে অফিস সহকারী হিসেবে কাজ করতেন মোতাহার হোসেন মুন্সী। বাড়ি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের শাকোয়া মাঝিপাড়া গ্রামে। গত মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে ঢাকার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, মৃত্যুর পর টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে তিন দিন বাড়ির উঠানে পড়ে ছিল তার মরদেহ। তিন দিন…

  • তিশা মোশতাক, হিরো আলম মেলা থেকে বিতাড়িত, পরিবেশ নষ্টকারীদের খুঁজছে ডিবি

    জাতীয়: অমর একুশে বইমেলায় ঢুকে একটি গ্রুপ লেখক, পাঠক ও দর্শনার্থীদের হয়রানি করছে। তারা পরিবেশ নষ্ট করতে চায়। তাদের খুঁজছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে ডিবি কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ। তিনি বলেন, ‘এই গ্রুপটা কারা, যারা বইমেলার মধ্যে ঢুকে পরিবেশ নষ্ট করতে চায়, সাধারণ মানুষকে হয়রানি করতে…

  • চিনির নতুন দাম নির্ধারণ

    জাতীয়: পবিত্র মাহে রমজানের আগে আবারও বেড়েছে চিনির দাম। কেজিতে ২০ টাকা বাড়িয়ে প্রতিকেজি সরকারি মিলের চিনির সর্বোচ্চ খুচরা দাম ১৬০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন (বিএসএফআইসি)।। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে চিনি ও খাদ্য শিল্প মন্ত্রণালয় জানায়, চিনির এ দাম অবিলম্বে কার্যকর হবে। এতে বলা হয়েছে, প্রতি কেজি চিনির…

  • বাংলাদেশের কাছে জমি চায় সৌদি আরব

    জাতীয়: পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য ৬০০ একর জমি চায় সৌদি আরব। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলানের সঙ্গে বৈঠকের বিষয়ে বলতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চট্টগ্রামের মিরসরাইয়ে ইকোনমিক জোনে ৬০০ একর জমি চায়…

  • ‘মর্গে তাহমিদ থাকতে পারবে না, ও কখনও এসব জায়গায় থাকেনি’

    রাজধানীর মালিবাগে একটি বেসরকারি হাসপাতালে খতনা করার সময় চিকিৎসকের অবহেলায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়ার জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল চেকআপ সেন্টারে (জে এস হাসপাতাল) শিশুমৃত্যুর ঘটনাটি ঘটে। মারা যাওয়া শিশুর নাম আহনাফ তাহমিদ (১০)। বাবার নাম ফখরুল আলম। শিশুটি মতিঝিল আইডিয়াল স্কুলে চতুর্থ শ্রেণিতে পড়ত।…

Tags